1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে হামলা, আহত ৩৫

  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের আদালত চত্বরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে হামলায় অন্তত ৩৫জন আহত হয়েছে বলে জানা গেছে। ওই হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা এবং সদস্য সচিব একে কিবরিয়া স্বপনও রয়েছেন। পুলিশের উপস্থিতিতে আওয়ামী পন্থীরা এ হামলা চালায় বলে দাবী করেন বিএনপি নেতৃবৃন্দ।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্য নির্ভাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর জানান, বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসার সভাপতিত্বে সমাবেশ শুরুর কিছুক্ষণ পরে শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামীপন্থীরা মোটর সাইকেলের বহর নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়ে হামলা চালায়।
তিনি জানান, বিএনপি নেতাকর্মীদের একটি অংশ আত্মরক্ষার্থে আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান নিলে সেখানেও লাঠিশোঠা নিয়ে হামলা করা হয়। আধঘন্টা ধরে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পর আইনজীবী সমিতির ভবনে সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ জানান, তারা ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অনুমতি নিয়েই সেখানে সমাবেশ করছিলেন। তাদেরকে নিরস্ত্রভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে প্রশাসন থেকে বলা হয়েছিলো জানিয়ে বলেন, আমাদের নিরস্ত্র করে তারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, খন্দকার মাশুকুর রহমান মাশুক, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION