1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বস্তা ভর্তি গাজা নিয়ে পুলিশের হাতে ধরা (ভিডিওসহ)

  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮২১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের বোয়ালমারী উপচেলার পোয়াইল বিশ্বাসপুরের শুকুর মিয়ার ইট ভাটার পাশ থেকে ২৫ কেজী গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় জেলা পুলিশ সুপার মো. শাহজাহান, পিপিএম-সেবা।
এসময় তাদের নিকট থেকে নগদ ১০ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মনপুরের মৃত আব্দুস সাত্তারের ছেলে জুয়েল খান (৩৬) ও বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল বিশ্বাসপুর গ্রামের বাবুল শেখের ছেলে আব্দুল কুদ্দুস (২৩)।


সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পোয়াইল বিশ্বাসপুর গ্রামের শুকুর মিয়ার ইট ভাটার পাশে তিন ব্যাক্তি বস্তাভর্তি গাজা নিয়ে বিক্রির চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে নিজাম নামে আরো একজন পালিয়ে যায়। অপর দুইজনকে আটক করে পুলিশ।
তিনি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা এসব মাদক কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া অঞ্চল থেকে অবৈধপথে এনে বিক্রি হচ্ছিলো বলে ধারনা করা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হেহাসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION