1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বন্যার্তদের জন্যে রান্না করা খাবার নিয়ে ছুটলেন যুবলীগ নেতা

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ১৪১২ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের বন্যার্ত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা জাবির শফি দিনার। বেলা ১২টায় ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া বন্যার্ত অসহায় ছয়শত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অমিতাভ বোস। এসময় আরো উপস্থিত ছিলেন আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বিশ্বাস, সাবেক শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাসুদ, থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন মোল্যা রিংকু, আলীয়াবাদ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ নেতৃবৃন্দ। এই মহৎ কার্যক্রমের উদ্যোক্তা জাবির শফি দিনার বলেন প্রতিদিন কোন না কোন বন্যার্ত এলাকায় রান্না করা খাবার নিয়ে পৌঁছে যাবার প্রস্তুতি আছে আমাদের। মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যেতে চাই।

VIDEO : https://youtu.be/BWOQ76xjBm0

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION