1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

বজ্রপাতে যেভাবে মারা গেলেন চার কৃষাণ কৃষানী

  • Update Time : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১৪৬৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে বজ্রপাতে নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেল ৪টা থকে ৫টার মধ্যে ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী, পাঁচ নম্বর ওয়ার্ডের মোল্লা ডাঙ্গী, সদর উপজেলার নর্থ চ্যানেল ও মধুখালী উপজেলার চাদঁপুরে এ র্দুঘটনা ঘটে।
বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী মহল্লায় বজ্রপাতে নিহত হন আনোয়ারা বেগম (৫০) নামে এক নারী। ঘটনার সময় ওই নারী স্বামী ও ছেলের সাথে মাঠ থেকে ধান নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আনোয়ারা বেগম মোল্লা ডাঙ্গী গ্রামের বাসিন্দা কৃষক কাবুল শেখের স্ত্রী।
বিকেল চারটার দিকে বজ্রপাতে মারা গেছেন কৃষক কবির মোল্লা (৪৮)। তিনি ফরিদপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী মহল্লার গোপাল মোল্লার ছেলে। ধান নিয়ে মাঠ থেকে বাড়ি ফেরার পথে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
এছাড়া বিকেলে বজ্রপাতে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে মারা যান দুলাল খান (৫৮) নামের এক কৃষক এবং মধুখালী উপজেলার চাদপুরে কবির শেখ (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা যান। তিনি মাঠে পাট ক্ষেত পরিচর্যার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION