1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুর মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ মাসের অন্তঃসত্ত¡ার মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১১৪৪ জন পঠিত
ফরিদপুর মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ মাসের অন্তঃসত্ত¡ার মৃত্যু
ফরিদপুর মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ মাসের অন্তঃসত্ত¡ার মৃত্যু

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমা বিশ্বাস (২৬) নামে অন্তঃসত্ত¡া এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুমা বিশ্বাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে ও একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী। তিনি রাজবাড়ীর স্বর্ণ ব্যবসায়ী।

রুমা বিশ্বাসের স্বামী লিটন ঘোষ বলেন, আমার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত¡া ছিলেন। গত রোববার (২৩ জুলাই) রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে তার ডেঙ্গু শনাক্ত হয়। বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। পরে ওইদিন বিকেলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে দ্রæত ফরিদপুর নিয়ে যাওয়ার কথা বলেন। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমার মৃত্যু হয়।

এদিকে ডেঙ্গুতে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দীপক কুমার। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে ওই রোগী হাসপাতালে ভর্তি হন। সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, খুবই গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২৫ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৯ জন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION