1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুর পৌরসভার নির্বাচন স্থগিত

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১৩৭৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এ নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল। তার সাথে ছিলেন আইনজীবী মো. মোসাদ্দেক বিল্লাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

ভিডিও :

http://youtu.be/UHImi9F0JtE

ফরিদপুর পৌরসভার ‘বর্ধিত এলাকার’ ভোটার মো. আতিয়ার রহমান গত ১৫ নভেম্বর রিট হাইকোর্টে একটি রিট করেন। সে রিটে পৌরসভার নির্বাচন স্থগিত চাওয়ার পাশাপাশি ফরিদপুর পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীতকরণ প্রক্রিয়াধীনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণাকে চ্যালেঞ্জ করা হয়। আদালত এই রিটের শুনানি নিয়ে পৌরসভা নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION