1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালী অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৭৩৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সদর উপজেলার কানাইপুরে পল্লী বিদ্যুত সমিতির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বোর্ড পরিচালকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দুই হাজার মানুষ বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে সাধারণ সভায় সংযুক্ত হন।
সমিতি বোর্ডের সভাপতি নাজনীন সুলতানার সভাপতিত্বে জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান, বোর্ড সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, ১৯৯৫ সালে স্থাপিত ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির উদ্যোগে জেলায় নয়টি উপজেলা ছাড়াও মাগুরার মহম্মদপুর, নড়াইলের লোহাগড়া এবং মানিকগঞ্জের হরিরামপুরের কয়েকটি ইউনিয়নে নয় লাখ ৯২ হাজার তিনশ ৩৭ কিলোমিটার লাইন স্থাপন পূর্বক চার লাখ ২৩ হাজার আটশ ৭৬জন গ্রাহক তৈরির মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে। অফগ্রীড আওতাভুক্ত ফরিদপুরের সদর, চরভদ্রাসন, সদরপুর ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন চরে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুত সংযোগ স্থাপন ছিলো বড় চ্যালেঞ্জ যা করতে সক্ষম হয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতি।
পরিশেষে পল্লী বিদ্যুতের নির্বাচিত গ্রাহকদের পুরস্কৃত করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION