1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৯৭ জন পঠিত
ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল রবিবার সকাল সাড়ে দশটায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ০২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

এ সময় পুলিশ সুপার মোঃ শাহজাহান, সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস সহ জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা গণ ও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের উন্নয়ন মূলক কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সভাপতির ভাষণে জেলা প্রশাসক তার বক্তব্যে সরকারী অর্থের যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তার বক্তব্যে বলেন-সরকারী বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও ফরিদপুরকে একটি অনুকরণীয় জেলা হিসেবে গড়ে তোলার জন্য সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION