1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু

ফরিদপুর চেম্বার অব কমার্স সভাপতি চাঁদাবাজী মামলায় গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১০৬৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর বর্তমান সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে ঢাকার ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। গত রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে ফরিদপুর নিয়ে আসে পুলিশ। লুৎফর রহমান নান্নু নামে এক ব্যাক্তির দায়ের করা চাঁদাবাজী মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য গনমাধ্যমকে জানান অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মো. জামাল পাশা।

এই পুলিশ কর্মকর্তা জানান, সিদ্দিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা, চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যক্রম ও জবর দখলের অভিযোগে একাধীক মামলা রয়েছে ফরিদপুর কোতয়ালী থানায়। এছাড়াও তার বিরুদ্ধে একাধীক সিআর মামলা রয়েছে। তিনি বলেন, তার বিরুদ্ধে এর আগে একাধীক ওয়ারেন্ট ছিল, আমরা তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছি।

অপরদিকে তার আটকের খবর পেয়ে অনেক ভুক্তভুগীই অভিযোগ দেয়ার জন্য পুলিশের সাথে যোগাযোগ করছেন বলে জানান তিনি। পুলিশ জানায়, আজই তাকে ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদলতে সোপর্দ করা হবে। পরবর্তী আইনী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলছে।

উল্লেখ, ২ বছর আগে ফরিদপুরে দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়। সেসময় ধরা পরে এক সময়ের দাপটে মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের কাছের ঘনিষ্টজনেরা। এর পর থেকে খন্দকার মোশাররফ ফরিদপুর ছেড়ে ঢাকায় চলে যান। তখন থেকেই খন্দকার মোশাররফ এর কাছের লোক হিসেবে পরিচিত এই সিদ্দিকুর রহমানও ঘা ঢাকা দেন। সিদ্দিকুর রহমান ফরিদপুর চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি। আগামী ১৩ ডিসেম্বর এই চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনেও প্রার্থী হয়েছেন সিদ্দিকুর রহমান। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION