1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে শুরু হয়েছে দুইদিন ব্যাপী পিঠা উৎসব

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৪৬১ জন পঠিত
ফরিদপুরে শুরু হয়েছে দুইদিন ব্যাপী পিঠা উৎসব
ফরিদপুরে শুরু হয়েছে দুইদিন ব্যাপী পিঠা উৎসব

বিজয় পোদ্দার, ফরিদপুর : ফরিদপুরের ডিগ্রীরচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শহরের ধলার মোড়ে দুইদিনব্যাপী পিঠা উৎসব শুক্রবার বিকেলে শুরু হয়েছে। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে হাজারো মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বয়সী মানুষদের আগমনে মেলা প্রাঙ্গণের জমজমাট আকার ধারণ করে। এই উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ডিগ্রীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিন কালাম, (ক্রাইম এন্ড অপস) কোতোয়ালি থানার কর্মকর্তা মোঃ আব্দুল জলিল, টি আই তুহিন লস্কর ডিগ্রীর চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু ফকির সহ ডিগ্রির চর ইউনিয়নের স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন পিঠামেলা বাঙালির ঐতিহ্য। এখানে পিঠা মেলার মাধ্যমে সংস্কৃতির আদান প্রদান সৃষ্টি হয়েছে। বক্তারা আশা করেন এখন থেকে নিয়মিত এই পিঠা মেলা অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী এই মেলা আগামীকাল সমাপ্ত হবে। এদিকে এই মেলায় বিভিন্ন রকম পিঠার মধ্যে চিতাই, পুলি জিলাপি ভাপা পাটিসাপটা, রুটি পিঠা ইত্যাদি বিক্রি হতে দেখা গেছে। তাছাড়া এখানকার দুটি স্টলে খিচুড়ি ও মাংশ ও বিক্রি হতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION