1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে লাবলু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে হিউম্যান রিসপেক্ট চ্যাম্পিয়ন

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১২৫২ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন, যাপন ও যুব সমাজকে এগিয়ে নেবার প্রত্যয় নিয়ে ফরিদপুরে শুরু হওয়া বীর মুক্তিযোদ্ধা হাসিবুল হাসান লাবলু স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে শহরের লাবলু সড়কে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি, শিল্পপতি শামীম হক। উদ্বোধক ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক ঝর্না হাসান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার মোঃ নাইম। এছাড়া বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু। আ.লীগ নেতা মনিরুল হাসান মিঠু, শহর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ নেতৃবৃন্দ।

পুরস্কার বিতরণীর পূর্বে মরহুম হাসিবুল হাসান লাবলুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। লাবলু পুত্র শরিফুল হাসান প্লাবন ও প্রলয় হাসান স্মৃতি পরিষদের সকল নেতৃবৃন্দকে সাথে করে অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

লাবলু স্মৃতি সংঘের উদ্যোগে শহরের আলীপুরস্থ হাসিবুল হাসান লাবলু সড়কে অনুষ্ঠিত সপ্তাহ ব্যাপী টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ২০টি দল অংশগ্রহণ করে। চ‚ড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ দুটি দলের ম্যাচ শেষে রাত দশটায় পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রাফি জিতে নেন হিউম্যান রিসপেক্ট দল এবং রানার-আপ হন সি কে এস। টুর্নামেন্টে ম্যান-অব-দ্য ম্যাচ পুরস্কার পান মোঃ শিবলী, সেমিফাইনালে ম্যান-অব-দ্য ম্যাচ পুরস্কার পান আসিফ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION