1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে মৎসজীবি লীগের থানা ও পৌর কমিটি ঘোষনা

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৮৬৫ জন পঠিত
ফরিদপুরে মৎসজীবি লীগের থানা ও পৌর কমিটি ঘোষনা
ফরিদপুরে মৎসজীবি লীগের থানা ও পৌর কমিটি ঘোষনা

সবুজ দাস : বাংলাদেশ আওয়ামী মৎস জীবিলীগ ফরিদপুর জেলা শাখার আওতাধীন ৪টি থানা ও পৌর কমিটি বিলুপ্তি করে আগামী ৯০ দিনের জন্য আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ৩১ শে মে সোমবার সন্ধ্যায় শহরের শেখ রাসেল ক্রিড়া চক্রের হল রুমে অনুষ্ঠিত এক সভা শেষে এ কমিটি ঘোষনা করা হয়। এতে জেলা আওয়ামী মৎসজীবি লীগের আহবায়ক কাজী আব্দুস সোবাহান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি শামীম হক। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারন সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক।

সভা শেষে ফরিদপুর সদর উপজেলা শাখা, ফরিদপুর পৌর শাখা, সালথা উপজেলা শাখা ও নগরকান্দা পৌর শাখা সহ মোট ৪টি আহবায়ক কমিটি ঘোষনা করেন জেলা আওয়ামী মৎস জীবি লীগের আহবায়ক কাজী আব্দুস সোবাহান। এতে ফরিদপুর পৌর শাখায় মন্তোষ কুমার সাহা, সদর উপজেলা শাখায় রবিন্দ্রনাথ সাহা, নগরকান্দা পৌর শাখায় আকরামুজ্জামান টিটু, সালথা উপজেলা শাখায় মেজবা উদ্দিন মিঠু সহ মোট ৪ জন কে ৪ কমিটির আহবায়ক করে পৃথক পৃথক ৩১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

এদিকে নব-নির্বাচিত আহবায়ক কমিটির স্ব স্ব ওয়ার্ড কমিটি আগামী ৯০ দিনের মধ্যে ঘোষনা করার জন্য নেতা কর্মিদের প্রতি আহবান জানানো হয়। একই সাথে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখা সহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জেলা আওয়ামীলীগের কাঁধে কাঁধ মিলিয়ে জননেতা আব্দুর রহমান এর নেতৃত্বে জেলা আওয়ামী মৎসজীবি লীগের সকল নেতা কর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান কাজী আব্দুস সোবাহান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎসজীবি লীগের যুগ্ন আহবায়ক আহাদুজ্জামান পরশ, মো: আব্দুল কুদ্দুস, উত্তম কুমার মালো, সদস্য সাইফুল কবির সহ অন্যান্য নেতা কর্মি। উল্লেখ্য অঘোষিত অন্যান্য উপজেলা ও পৌর কমিটি খুব শিঘ্রই ষোষনা দেওয়ার অঙ্গিকার করেন ফরিদপুর জেলা আওয়ামী মৎসজীবি লীগের আহবায়ক কাজী আব্দুস সোবাহান। এর আগে ফরিদপুর জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি শামীম হক ও সাধারন সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ শেখ রাসেল ক্রিড়া চক্রে এসে পৌছালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী মৎসজীবি লীগের সকল নেতা কর্মি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION