1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরে মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৭৫৬ জন পঠিত
ফরিদপুরে মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
ফরিদপুরে মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

সবুজ দাস : ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ ই জুলাই রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ হযরত আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুদা হক সহ সকল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।

সভায় বক্তারা জেলার চলমান উন্নয়ন প্রকল্প গুলোর কার্যক্রম দ্রæততার সাথে সম্পন্ন করার তাগিদ দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার সকল উপজেলা নির্বাহী অফিসার গণকে তাদের আওতাধীন এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের নিয়মিত দেখভাল করার পরামর্শ দেন। এছাড়াও সরকারী দপ্তরগুলোতে সেবা নিতে আসা সাধারণ জনগণ যেন ভোগান্তির শিকার না হন সেদিকে বিশেষ ভাবে নজর রাখার জন্য সবাইকে সজাগ থাকার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION