1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরে ভেঙ্গে যাওয়া বন্যা নিয়ন্ত্রন বাঁধ ৪৮ ঘন্টায় মেরামত করলো পাউবো!

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ১৪৫৮ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সাদীপুর এলাকায় ভেঙ্গে যাওয়া বন্যা নিয়ন্ত্রন বাঁধ ৪৮ ঘন্টার মধ্যে মেরামত কাজ সম্পন্ন করেছে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড।

ফরিদপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ মঙ্গলবার বিকালে জানান, বন্যা নিয়ন্ত্রন বাঁধের ভেঙ্গে যাওয়া ২২ মিটার জায়গা ৪৮ ঘন্টার মধ্যে মেরামত করা হয়েছে। একই সাথে বাঁধের উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে, কোথাও কোন ত্রæটি নজরে আসলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি জানান, গত রোববার বাঁধটি ভেঙ্গে যাওয়ার খবর পাওয়ার পর দুই ঘন্টার মধ্যে মেরামতের কাজ শুরু করে ফরিদপুর পাউবো।

এদিকে বুধবারও পদ্মার পানি বিপদসীমার ১০৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানি বন্দি রয়েছে ছয়টি উপজেলার প্রায় পাঁচশ গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। এদিকে জেলা নি¤œাঞ্চলের মানুষ তাদের বসতবাড়ি ছেড়ে বেড়িবাঁধ ও বিভিন্ন সড়কের উচু স্থানে আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বন্যার্তদের জন্য ২শ মেট্রিকটন চাল ও নগদ তিন লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হচ্ছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION