1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরে বিভাগীয় কমিশনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৭৫৪ জন পঠিত
ফরিদপুরে বিভাগীয় কমিশনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুরে বিভাগীয় কমিশনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সবুজ দাস : ফরিদপুর জেলায় কর্মরত সকল বিভাগীয় প্রধানদের সথে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, (১৯ মার্চ) বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে, মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মজিবুল রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেম প্রমূখ। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার খলিলুর রহমান সরকারী সকল নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি বলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। তাই ইউনিয়ন পর্যায়ে জনগণকে সকল সেবা পৌছে দেয়া আমাদের দ্বায়িত্ব। জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে একটি জেলার সার্বিক উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি। এসময় জেলার প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী, শিক্ষা ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ, পৌর মেয়র সহ বিভিন্ন কর্মরত সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণের উপস্থিতিতে, প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা দেন।

মতবিনিময় সভা শেষে জেলা সমাজসেবা অধিদপ্তরের অধিনে জেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক সহায়তা কর্মসূচির ২০২১-২২ অর্থ বছরের চেক তুলে দেন সভার প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। এসময় মোট ১৫০ জন রোগীর হাতে ৫০ হাজার টাকা করে মোট ৭৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION