1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরে বারি মসুর-৮ এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৫৩২ জন পঠিত
ফরিদপুরে বারি মসুর-৮ এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস
ফরিদপুরে বারি মসুর-৮ এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর অধীনে ফরিদপুর জেলার মধুখালীতে বারি মসুর-৮ এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের সহযোগিতায় গত (৭ মার্চ) মঙ্গলবার উপজেলার নিখরিয়া গ্রামে বারি মসুর-৮ এর উৎপাদন কার্যক্রমের উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষক মোঃ ইমারত শেখ এর সভাপতিত্বে, মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতথির বক্তব্য রাখেন ফরিদপুর সরজেমনি গবষেণা বিভাগ (বারি)’র অঞ্চল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মদে। ফরিদপুর সরজেমনি গবষেণা বিভাগের বৈজ্ঞানিক সহকারী মুহাম্মদ হুমায়ূন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলিনে মধুখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি র্কমর্কতা কৃষিবিদ আলভীর রহমান।

মাঠ দিবসে ৬০ জন কৃষক কিষানী অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিসহ কৃষকবৃন্দ বারি উদ্ভাবিত বারি মসুর-৮ এর মাঠ পরিদর্শণ করেন। সখোনে কৃষকরা বারি মসুর-৮ এর ব্যপারে কৌতুহল প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকরা সাধারণত স্থানীয় জাতের মসুরের আবাদ করে থাকে, যার ফলন কম এবং রোগ ও পোকামাকড়ের আক্রমনের পরিমাণ বেশী। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি মসুর-৮ জাতটির ফলন শতকে প্রায় ৮ কেজি যা আবাদে দেশে ডালের ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব। নতুন প্রযুক্তি গ্রহন করে মসুর তথা ডাল ফসলের উৎপাদনকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবার জন্য অনুরোধ করেন। কৃষকেরা প্রচলিত জাতের পরিবর্তে বারি উদ্ভাবিত বারি মসুর-৮ কে গ্রহন করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION