1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে পাঁচ হাজার লিটার সয়াবিন জব্দ, ন্যায্য দামে পেলো ভোক্তারা

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৬২৯ জন পঠিত

স্টাফ রির্পোটার :
ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে এই তেল মজুদ করার দায়ে মজুদকারী কানাই লাল নামের ঐ ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। সে সাথে গোডাউনটিকে ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ১৪ মে শনিবার দুপুরে শহরের শোভারামপুর এলাকার একটি গোডাউনে এই অভিযান চালানো হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, পণ্য মজুদদারি ও বেশি দামে বিক্রির বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আমরা হাজী শরীয়তুল্লা বাজারের অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা কালে গোপন তথ্যের ভিত্তিতে এই গোডাউনে অভিযান পরিচালনা করি। তথ্যের সত্যতা পেয়ে আমি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালী স্যারকে সংবাদ দিই।
তিনি এসে সবকিছু দেখে পর্যালোচনা করে অবৈধভাবে পণ্য মজুদ করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারা অনুযায়ী ব্যবসায়ী কানাই লালকে ১ লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় গোডাউনে ৪৮০০ লিটার সয়াবিন তেল মজুদ অবস্থায় পাওয়া যায়।
ইউএনও লিটন ঢালী জানান, জেলা প্রশাসক অতুল সরকার স্যারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা কালে এই গোডাউনে ৪৮০০ লিটার সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। যা আইনত দন্ডনীয় অপরাধ। অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় ব্যবসায়ী কানাই লালকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সমস্ত তেল জব্দ করে তাৎক্ষণিক ভাবে ভোক্তাদের মাঝে বোতল মুল্যে তেল বিক্রি করা হয়। ভোক্তাদের স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খাঁন, জেলা বাজার কর্মকর্তা শাহাদাৎ হোসেন ও পুলিশের একটি টিম সহযোগীতা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION