1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ৪১ সে. মি উপর দিয়ে প্রবাহিত

  • Update Time : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১১৮১ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ফরিদপুরে পদ্মার পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে দেশের মধ্য অঞ্চলের এই পানি প্রবেশ করতে শুরু করেছে।

গত ২৪ ঘন্টায় ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে পদ্মার গোয়ালন্দ পয়েন্টে। ফলে পদ্মা ছাড়াও জেলার মধুমতি, আড়িয়াল খা, কুমারের পানি বৃদ্ধি পেয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিদিনই ফরিদপুরের পদ্মা, মধুমতি ও আড়িয়ালখাঁর পানি বাড়ছে। শনিবার সকালে পাউবোর পরিমাপ অনুযায়ী গোয়ালন্দ পয়েন্টে ফরিদপুরের পদ্মা নদীর পানি বিপদসীমার ৪১ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফরিদপুরে পদ্মা নদীর বিপদসীমা লেভেল হচ্ছে ৮.৬৫ সেন্টিমিটার। যা এখন রয়েছে ৯.০৬ সেন্টিমিটার।

জেলার সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজাম্মান জানান, হঠাৎ করে গত ৪/৫ দিন হলো পানি বাড়ছে। আমার ইউনিয়নটি পদ্মা নদী বেষ্টিত চারপাশে এখন পানি। মানুষের চলাফেরা এবং গবাদিপশুর খাদ্য সমস্যা দেখা দিচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION