1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে দুর্গা পুজায় বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হবে – অতিরিক্ত ডিআইজি

  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১২৮৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর জেলাকে পুজা আয়োজনের ঐতিহ্য মন্ডিত জেলা বিবেচনায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. মাহাবুবুর রহমান।


বৃহস্পতিবার রাতে তিনি শহরের চৌধুরী বাড়ী পুজা মন্ডপ, গোয়ালচামটের মিনিবাস মালিক সমিতি ও বাস মালিক সমিতির পুজা মন্ডপ এবং গৌর গোপাল আঙ্গীনা পুজা মন্ডপ পরিদর্শন কালে এ তথ্য জানান।


তিনি বলেন, আয়োজনে অনন্য হওয়ায় আশেপাশের জেলা থেকেও এখানে দর্শনার্থী আসেন। ফলে করোনার বিষয়টি মাথায রেখে সাবলীল ভাবে পুজা উদযাপনে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এসময় ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বিপিএম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল গফফার তার সাথে ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION