1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে দুই ইউপি ও পৌরসভার এক ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪২১ জন পঠিত
ফরিদপুরে দুই ইউপি ও পৌরসভার এক ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত
ফরিদপুরে দুই ইউপি ও পৌরসভার এক ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের দুটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ফরিদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফরিদপুর সদরের চাঁদপুর এবং মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুটি ইউনিয়নে ভোট হয়েছে ব্যালট পেপারে এবং ফরিদপুর পৌরসভার উপ নির্বাচন হয়েছে ইভিএম-এ।

ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে চার হাজার ১৩৬ ভোট পেয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ত ম মাসুদ পারভেজ। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো হাসান শাহরীয়ার চশমা প্রতীক নিয়ে তিন হাজার ৩৭৩ ভোট পেয়েছেন। মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে পাঁচ হাজার ১৯১ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহিদুল হাসান।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. হাবিবুর রহমান অটোরিক্সা প্রতীক নিয়ে চার হাজার ৫০২ ভোট পেয়েছেন। ফরিদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে নির্বাচনে পানির বোতল প্রতীক নিয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে মো. সবুর খাঁন দুই হাজার ৪০১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী মো. মনোয়ার হোসেন উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৯৪৮ ভোট।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION