1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরে গণশুনানিতে ভূমি অফিসের বিরুদ্ধে বেশি অভিযোগ উঠেছে

  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬০৪ জন পঠিত
ফরিদপুরে গণশুনানিতে ভূমি অফিসের বিরুদ্ধে বেশি অভিযোগ উঠেছে
ফরিদপুরে গণশুনানিতে ভূমি অফিসের বিরুদ্ধে বেশি অভিযোগ উঠেছে

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : ফরিদপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। এর মধ্যে জেলার ২৫ টি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির ১৪৫ টি অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। দুর্নীতি দমন কমিশনের আয়োজনে, (২২ ফেব্রুয়ারি) বুধবার সকাল ৯ টায় জেলা পরিষদের কবি জসীম উদ্দীন হলে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি বা ঘুষ, দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এ গণশুনানি সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সঞ্চালনা ও সভাপতিত্বে, গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোঃ মাহবুব হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ লিটন আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান হাসান সহ সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধিসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

এসময় গণশুনানি সভায় কিছু অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সমাধান দিয়েছে দুদক। তাছাড়া ধাপে ধাপে অভিযোগ সমাধানের আশ্বাস দিয়েছে সংস্থাটি। সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ সরাসরি শুনেছে দুদক। এরমধ্যে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে ভুমি অফিসের বিরুদ্ধে। শুনানিতে সরকারি, স্বায়ত্তশাসিত ও সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে হয়রানি, দুর্নীতি, অনিয়ম, ঘুষসহ নানা অভিযোগ তোলেন সেবাগ্রহীতারা।

এর মধ্যে কিছু অভিযোগ ছিল সুনির্দিষ্ট, কিছু ছিল ভিত্তিহীন। ২৩ টি সুনির্দিষ্ট অভিযোগের শুনানি হয়। ১ টি অভিযোগের প্রাথমিক অনুসন্ধান নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ১২১ টি অভিযোগ তাৎক্ষণিক সমাধান করে দুদক। পাশাপাশি অভিযোগ সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দেন দুদক কর্মকর্তারা।

অভিযোগ উঠা প্রতিষ্ঠানগুলো ফরিদপুর সদর ভূমি অফিস, পাসপোর্ট অফিস, বিআরটি অফিস, শিক্ষা অফিস, সমাজসেবা অধিদপ্তর, সাব-রেজিস্ট্রি অফিস, সরকারী রাজেন্দ্র কলেজ, সদর উপজেলা নির্বাচন অফিস, মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, ওয়াকফ, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বিদ্যুৎ বিভাগ ওজোপাডিকো, পুলিশ বিভাগ, পৌরসভা, পরিবেশ অধিদপ্তর, পরিবার পরিকল্পনা, পানি উন্নয়ন বোর্ড, জোনাল সেটেলমেন্ট অফিস, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ ও জেলা প্রশাসকের রাজস্ব শাখা। এরমধ্যে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে ভূমি অফিসের বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION