1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৪১৩ জন পঠিত
ফরিদপুরে কবি-সাহিত্যিকদের মিলনমেলা
ফরিদপুরে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে কবি-সাহিত্যিকদের মিলনমেলার আয়োজন করা হয়েছে। শনিবার (০৭ জানুয়ারি) বিকালে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করা হয়। ফরিদপুর ও রাজবাড়ী জেলার সাহিত্য পরিষদ যৌথভাবে এ মিলনমেলার উদ্যোগ নেন। এতে ফরিদপুর-রাজবাড়ী জেলার কবি ও সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেনের সভাপতিত্বে আনন্দঘন বর্ণিল এ মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

এছাড়া এসময় এ মিলনমেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলার সাহিত্য পরিষদের আহ্বায়ক খোকন মাহমুদ, ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক সাংবাদিক মফিজ ইমাম মিলন, রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাছির, রাজবাড়ী সদর উপজেলার চেয়ারম্যান ও সাহিত্যিক এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, কবি শান্তি ভূষণ দাস প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবিতা পাঠ করেন ফরিদপুর ও রাজবাড়ী জেলার কবিরা।

এসময় প্রেসক্লাব মিলনায়তন দুই জেলার কবি-সাহিত্যিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। শীতের তীব্রতা উপেক্ষা করেও এসময় অন্যরকম পরিবেশে কবি-সাহিত্যিকরা তাদের নিজেদের মধ্যে ভাবের আদান-প্রদান করেন; আড্ডায় মেতে ওঠেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর কবিতা পাঠ পর্বে গোটা মিলনায়তন কবিতায় মন্ত্রমুগ্ধ করে রাখেন কবি আব্দুস সামাদ, ছড়াকার ও কথাসাহিত্যিক নুরু উদ্দিন, কবি ও লেখক আব্দুর রাজ্জাক রাজা, কবি আলীম আল রাজী, কবি শাহ মো. রশিদ আল কামাল, কবি শাহনাজ বেগম, কবি পারভীন হক, কবি খোকন মাহমুদসহ দুই জেলার কবিরা।

শীতের বিকালের ঝিরঝির হিম বাতাস আর সন্ধ্যার মৃদু কুয়াশায় বিমূর্ত কবিতাগুলো কবিদের কণ্ঠে যেন মূর্ত হয়ে ওঠে। কবিতার সিগ্ধ কাঠির ছোঁয়ায় অন্যরকম আবেশে অভিভূত হন কবি, শ্রোতা ও সুধীবৃন্দ। এর আগে একইদিন সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে “আমার সোনার বাংলা” শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে আবহমান বাংলার বিভিন্ন ছবি শোভা পায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION