1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরে অষ্ট শহীদ ব্রহ্মচারী দিবস পালিত

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৪৬২ জন পঠিত
ফরিদপুরে অষ্ট শহীদ ব্রহ্মচারী দিবস পালিত
ফরিদপুরে অষ্ট শহীদ ব্রহ্মচারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে আটজন শহীদ ব্রহ্মচারী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে গতকাল রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৭১ সালের এই দিনে ফরিদপুরের শ্রী ধাম শ্রী অঙ্গনে কীর্তনরত অবস্থায় ৮ জন সাধুকে পাকহানাদার বাহিনী গুলি করে নির্মমভাবে হত্যা করে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এই দিবস পালন করা হয়।

এ ব্যাপারে শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী জানান, ১৯৭১ সালে ২১ এপ্রিল পাক হানাদার বাহিনী প্রথম ফরিদপুর শহরে ঢোকার পথে শহরের গোয়ালচামট মহল্লা এলাকায় অবস্থিত শ্রীঅঙ্গনের ৮জন নিরীহ ব্রহ্মচারীকে কীর্তনরত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছিল। নিরীহ ব্রহ্মচারীরা ওই সময় ‘জয় জগতবন্ধু’ হরি নামে নামে কীর্তন করছিল। কিন্তু পাক হানাদার বাহিনী মনে করেছিল তারা ‘জয় বঙ্গবন্ধু’ নামে কীর্তন করছে। পরে তাদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়।

এ উপলক্ষে সকালে বিশেষ প্রার্থনা মহাপ্রভুর ভোগরাগ প্রসাদ বিতরণ বিতরণ এবং আলোচনা সভার অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে তাদের শহীদ ব্রহ্মচারীদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রী অঙ্গনের সহ সম্পাদক পরাশর বন্ধু ব্রহ্মচারী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এর আগে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে জাসদ ও বিপ্লবী কর্নেল তাহের মঞ্চ নামে দুটো সংগঠন। এ সময় জাসদ এবং বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক নুর ইয়াহিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION