1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে অটোচালককের লাশ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১১৩২ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের বাকিগঞ্জ মাদ্রাসার পিছনের একটি আম বগান থেকে নিখোঁজ অটোচালক সুজয় বিশ্বাসের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর একটার দিকে তার লাশটি উদ্ধার করে। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার ক্ষুদিরাম বিশ্বাসের পাড়া। সে ওই এলাকার লক্ষন বিশ্বাসের পুত্র।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, স্থানীয় আলম নামে একজন সকালে ঘাস কাটতে এসে তার ক্ষেতে লাশটি দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি বলেন ধারণা করা হচ্ছে নিহত অটোচালককে মেরে গাছের সাথে বেঁধে রেখে তার অটোটি নিয়ে চলে গেছে। তিনি বলেন এ বিষয়ে তদন্ত হচ্ছে আশা করি দ্রুত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।
এদিকে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION