1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরের রাজনীতিতে এমপি নিক্সনের একি চমক!

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ১৯০১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী শনিবার বিকালে এসেছিলেন ফরিদপুরে।


 
শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার মমিনখার হাট এলাকায় জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা ( ভোলা মাস্টার ) এর মায়ের কুলখানীতে অংশ নেন তিনি। এসময় শতশত মানুষ এমপি নিক্সনকে এক নজর দেখার জন্য ভীড় জমান। আর এ নিয়ে চলে হুড়োহুড়ি, নিক্সন ভক্তদের সামাল দিতে গলদঘর্ম হয়েছেন স্থানীয়রা।

অনুষ্ঠানে এক পর্যায়ে নিজেই একটি চেয়ার নিয়ে দাড়িয়ে যান জনতাকে শান্ত করতে। এসময় তিনি বলেন, ফরিদপুরসহ সারা দেশের যুবলীগকে ঢেলে সাজানো হবে। যুবলীগ হবে সন্ত্রাস ও দুর্নীতিবাজ মুক্ত। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সামনে এগিয়ে যাবে যুবলীগ।



এমপি নিক্সন এসময় আরো বলেন, ফরিদপুরের মাটিতে আর কোন দুর্নীতিবাজ রাঘব বোয়াল তৈরী হতে দেয়া হবে না। দুর্নীতি ও সন্ত্রাসের রাজনীতির সাথে জড়িত তাদের সকলকেই বিচারের মুখোমুখি হতে হবে।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথু, পৌরনির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী অমিতাভ বোস, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, চরভদ্রাসন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাউসার হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION