1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরের চারটি আসনে বাদ পড়লেন দুই সংসদ সদস্য

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৫১০ জন পঠিত
ফরিদপুরের চারটি আসনে বাদ পড়লেন দুই সংসদ সদস্য
ফরিদপুরের চারটি আসনে বাদ পড়লেন দুই সংসদ সদস্য

স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু এভিউনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত তালিকা থেকে দেখা যাচ্ছে বর্তমানে সংসদ সদস্য থাকলেও দলের মনোনয়ন থেকে বাদ পড়েছেন ফরিদপুর আওয়ামী লীগের দুই সংসদ সদস্য।

এরা হলেন বোয়লামারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ দুই আসন থেকে যথক্রমে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে মনোনয়ন দেওয়া হয়েছে। ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন বলে জানা গেছে। ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য গত ২০২০ সালের ৯ জুন থেকে ফরিদপুরের রাজনীতি থেকে নির্বাসিত রয়েছেন। বর্তমানে তিনি সুইজারল্যান্ডে তাঁর মেয়ের বাড়িতে অবস্থান করছেন।

দীর্ঘদিন রাজনীতি থেকে বিচ্ছিন্ন ও বর্তমানে প্রবাসে অবস্থানকারী খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুর-৩ আসনের জন্য দলীয় মনোনয়ন কেনায় তাকে নিয়ে ফরিদপুরের আওয়ামী রাজনীতিতে নতুন করে গুঞ্জন সৃষ্টি হয়েছিল। জনমনে প্রশ্ন দেখা দিয়েছিল তাহলে কি খন্দকার মোশাররফ আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। তবে দলীয় মনোনয়নে তার নাম না থাকায় সে আলোচনা গুঞ্জন হিসেবেই থেকে গেল। ঘোষিত তপসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাছাই, ১৭ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন, ১৮ নভেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION