1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে এইচআইভি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৫২৬ জন পঠিত
ফরিদপুরের এইচআইভি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুরের এইচআইভি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিজড়া ও ঝুঁকিপূর্ণ পুরুষ জনগোষ্ঠিদের এইচআইভি এইডস পরীক্ষা ও সংক্রমিতদের চিকিৎসা সেবা নিশ্চিত করণ, তাদের ঝুঁকিপূর্ণ অচরণ পরিবর্তনে আমাদের করণীয় তথা একটি এইডস মুক্ত বাংলাদেশ বির্ণিমানে আমাদের ভূমিকা শীর্ষক সভা ঢাকা আহ্্ছানিয়া মিশন ফরিদপুরের আয়োজনে আজ রবিবার জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান। জেলা ইনচার্জ মো. পলাশ খানের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা ও কোতায়ালী থানার ওসি অপারেশন মো. আব্দুল গফফার।

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কোনকারদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. বারী জামান, ফরিদপুর পৌরসভার ২৫ নং. ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন, নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমী, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর মো. শেখ মঈন উদ্দিনসহ প্রমুখ। মো. শেখ মঈন উদ্দিন বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন কতৃক সেবা প্রদানকৃত লক্ষিত জনগোষ্ঠিদের সুুস্থতা তথা য²ামুক্ত থাকতে পরীক্ষাসহ চিকিৎসা প্রদানে ডেমিয়েন ফাউন্ডেশন কাজ করে যাবে। তাহিয়াতুল জান্নাত রেমী বলেন, ফরিদপুরের হিজড়া জনগোষ্ঠির তালিকা করা হয়েছে সুতরাং উক্ত তালিকা বিবেচনায় নিয়ে তাদের জন্য প্রদত্ত সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি ঢাকা আহ্্ছানিয়া মিশনের কার্যক্রম ও সেবা সমূহ সকলকে অবহিত করতে সভায় উপস্থিত সকলের প্রতি আহবান জানান।r

ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এইচআইভি এবং এইডস বিষয়টি এক নয়। একটি জীবানু এবং অন্যটি রোগের নাম। সুতরাং কেউ এইচআইভি সংক্রমিত হলেই তিনি এইডস রোগী বিষয়টি এমন ভাবার কোন সুযোগ নেই। মো. আব্দুল গফফার বলেন, হিজড়ারা আমাদের সমাজের আমাদের পরিবারের অংশ। সুতরাং তারা হিজড়া হিসাবে নয় ববং মানুষ হিসাবে সমাজে বেঁচে থাকুক। ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, এইচআইভি বা যৌন রোগ সংক্রমিত হলে তাকে চিকিৎসা সেবা প্রদান করা বিষয়টি তানাহয়ে বরং যৌন রোগ বা এইচআইভি সংক্রমিত না হতে হয় সে দিকে আমাদের দৃষ্টি বা সচেতনতা বৃদ্ধি করা উচিত। তিনি সংক্রমিত হবার পরিবর্তে সংক্রমিত না হবার প্রতি জোর দেন এবং এদিকে সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুপ্তআরোপ করেন। সভায় সকলেই ঝুঁকিপূন মানুষদের আচরণ পরিবর্তনে যার যার অবস্থা থেকে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

উল্লেখ্য আইসিডিডিআর,বির ব্যবস্থাপনায় ও গেøাাবাল ফান্ডের আর্থিক সহায়তায় এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এর সার্বিক তত্ত¡াবধানে ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন্স ইন বাংলাদেশ’ প্রকল্পটির মাধ্যমে অত্যন্ত “ঝুঁকিপুর্ণ পূরুষ ও হিজড়া” জনগোষ্ঠীর জন্য এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উক্ত প্রকল্পের আয়োজনে আজকের এই সভা যেখানে আইনজীবী, সংবাদকর্মী, স্কুল ও কলেজ শিক্ষক, ধর্মীয় নেতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক, এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION