1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ২১ নং ওয়ার্ড একাদশ

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৪২৫ জন পঠিত
পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ২১ নং ওয়ার্ড একাদশ
পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ২১ নং ওয়ার্ড একাদশ

স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌরসভা আয়োজিত পৌর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে টাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে উঠেছে ২১ নং ওয়ার্ড একাদশ। সোমবার বিকেলে প্রতিযোগিতা শেষ কোয়ার্টার ফাইনালে তারা ৬ নং ওয়ার্ড কে ট্রাইবেকারে পরাজিত করে। তবে প্রতিযোগিতার পরিচ্ছন্ন এবং ভালো একটা ম্যাচ বলতে যা বোঝায় তার সব ছিল এই খেলা কে কেন্দ্র করে।

এছাড়া শুধুমাত্র গোল দিয়ে জার্সি খুলে ফেলার কারণে হলুদ কার্ড দেখতে হয়েছে বিজয়ী দলের হ্যাটট্রিক করা খেলোয়াড় শান্তকে। নির্ধারিত সময়ের খেলায় ৩-৩ গোলে ড্র ছিল। খেলার প্রথমার্ধে ১-১ গোলে সমতা ছিল। এদিন ২১ নং ওয়ার্ডের পক্ষে শান্ত একাই তিন গোল করেন। অন্যদিকে ৬ নং ওয়ার্ডের পক্ষে রিফাত ২টি এবং আরিফ ১ গোল করেন। আর নির্ধারিত সময়ে খেলা ৩-৩ সমতায় আসলে টাইবেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ হয়।

আর এই ফলাফলে বিজয়ী হয়ে সেমিফাইনাল খেলার সুযোগ পায় ২১ নং ওয়ার্ড। গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন, সহকারী রেফারি আবুল কাশেম ভোলা ও কামরুল হাসান চতুর্থ রেফারি প্রণব মুখার্জি। আগামী ২২ নভেম্বর ১ নং ওয়ার্ড দলের বিপক্ষে প্রথম সেমিফাইনালে মোকাবেলা করবে ২১ নং ওয়ার্ড। ওই খেলার বিজয়ী দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION