1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

পেঁয়াজ বাজার অভিযানে তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০৪ জন পঠিত
পেঁয়াজ বাজার অভিযানে তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা
পেঁয়াজ বাজার অভিযানে তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : কৃষকের কাছ থেকে পেঁয়াজের ক্রয় ভাউচার ও বিক্রয়মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালত পেয়াজের তিন আড়তদারকে নয় হাজার টাকা জরিমানা করেছেন। গতাল রবিবার সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা ঝাটুরদিয়া পেঁয়াজ বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ উপস্থিত ছিলেন। অভিযানকালে আদালত কৃষকের কাছ থেকে পেঁয়াজের ক্রয় ভাউচার ও বিক্রয়মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স শিকদার পেঁয়াজ ভান্ডারকে দুই হাজার ও মেসার্স মোস্তফা ট্রেডার্সকে পাঁচ হাজার এবং মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে দুই হাজার টাকাসহ মোট নয় হাজার টাকা জরিমানা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়েছে। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রয় ও পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা হালনাগাদ টানানো বিষয়ে ব্যবসায়ীদেরকে বিশেষভাবে সচেতন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION