1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৯০ জন পঠিত
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় সংগঠিত পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে ইজিবাইক’র ধাক্কায় মোটরসাইকেলসহ তিন আরোহী সড়কের ওপরে পড়ে যায়। এসময় দ্রুতগামী বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়। আহত হন অপর দুই আরোহী। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের নাম সুয়াদ। একই উপজেলার হাট গোবিন্দপুরের মো. মিজানুর রহমানের পুত্র।

এর আগে ফরিদপুর মেডিকেল ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে ব্যাটারিচালিত অটো রিকশার ধাক্কায় আনোয়ার হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুত্বর জখম হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে মারা যান তিনি। সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম ডাকঘরের চানড়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

এদিকে, ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোছা. আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নি/হ/ত হয়েছেন। তিনি উপজেলার মাছকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী। সোমবার বিকেলে উপজেলার মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় আমেনা বেগম মোটরসাইকেল ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION