1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮৫ জন পঠিত
পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ওই তিন মাদক কারবারিকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশ সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ফরিদপুরে বোয়ালমারী উপজেলার শিবপুর এলাকা থেকে ২’শ ৯০ পিচ ইয়াবাসহ মুশফিকুর রহমান লিমন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

লিমন একই উপজেলার চন্দনী গ্রামের মজিবুর রহমান বাবুর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া লিমনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে, জেলার ভাঙ্গা উপজেলার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে এ অভিযান চালানো হয়।

এসময় ২’শ ৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, ভাঙ্গার হোগলাডাঙ্গী সদরদী এলাকার ভাড়াটিয়া রেজাউল খাঁন (৪২) ও একই উপজেলার হাসামদীয়া কালীবাড়ী এলাকার নিলয় সরকার (২২)। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION