1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৬২৫ জন পঠিত
পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড
পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে পিতাকে হত্যার দায়ে পুত্র মিলন চৌধুরীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন। মামলায় রায় বিবরনীতে জানা যায়, ২০১৯ সালের ২২ ফেব্রæয়ারি জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে পুত্রের নামে জমি লিখে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে পিতা হারুন অর রশীদ চৌধুরীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছেলে মিলন চৌধুরী। আহত অবস্থায় হারুন অর রশীদকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এঘটনায় মা হালিমন বেগম বাদী হয়ে ছেলের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে অভিযুক্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION