1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

পাথর নিয়ে দুইবার পদ্মা সেতু পার হল স্পেশাল ট্রেন

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৬ জন পঠিত
পাথর নিয়ে দুইবার পদ্মা সেতু পার হল স্পেশাল ট্রেন
পাথর নিয়ে দুইবার পদ্মা সেতু পার হল স্পেশাল ট্রেন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মাসেতু পার হয়ে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত পর্যন্ত পাথর বোঝাই করে গতি পরীক্ষা করেছে সাত বগির মালবাহী ট্রায়াল স্পেশাল ট্রেন। শনিবার(১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।সেখান থেকে সাড়ে নয়টার দিকে ভাঙ্গার উদ্দেশ্য আবার ছেড়ে আসে। এটিই প্রথম পদ্মাসেতু পার হয়ে মালবাহী ট্রেনের গতির ট্রায়াল।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা থেকে ২৮ কিলোমিটার দূরের মাওয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্য মালবাহী ট্রায়াল ট্রেনটি রওয়ানা হয়। সকাল ৯ টা ছয় মিনিটের দিকে সেটি মাওয়া স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনের গতি ছিল ঘন্টায় ৬০ কিলোমিটার। এরপর মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ঘন্টায় ৮০ কিলোমিটার গতিতে সকাল সাড়ে নয়টার দিকে রওয়ানা হয়ে সকাল সাড়ে দশটার দিকে ভাঙ্গায় আসে।

এ বিষয়ে ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, সকাল থেকে যাওয়া-আসা মিলিয়ে দুইবার পদ্মাসেতু পার হয়ে পাথরভর্তি মালবাহী ট্রেনের গতি পরীক্ষা করা হয়। সাতটি বগির এই মালবাহী ট্রেনটি ভাঙ্গা স্টেশনেই ছিল। এটিতে করে পদ্মাসেতুর রেল প্রকল্পের পাথর আনা নেওয়া করা হত। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন করবেন। এরপর দ্রæততম সময়ের মধ্যে এই রেলপথ বানিজ্যিকভাবে খুলে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION