1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

পলিথিন জব্দ করে জরিমানা আদায়

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৭৪৬ জন পঠিত
পলিথিন জব্দ করে জরিমানা আদায়
পলিথিন জব্দ করে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে পলিথিন ব্যাগ জব্দসহ ১ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম, রাসেদ এ তথ্য নিশ্চিত করেছেন। রাসেদ জানান ১৯ শে জুলাই মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এতে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। এ সময় উপজেলার রতনদিয়া বাজারে একটি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে ১ হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও মোট ২৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম, রাসেদ। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION