1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

পরিবেশ দূষণের দায়ে ৪ ক্লিনিককে জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৮১৪ জন পঠিত
পরিবেশ দূষণের দায়ে ৪ ক্লিনিককে জরিমানা
পরিবেশ দূষণের দায়ে ৪ ক্লিনিককে জরিমানা

স্টাফ রিপোর্টার : ঝুকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিত্যাগ করে পরিবেশ দূষণের দায়ে ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। ২৫ জুলাই সোমবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্টে অভিযান পরিচালোনা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবেশ দূষণসহ নানা অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় মোট ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালোনা করা হয়। এতে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। এ সময় ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ঝুকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিত্যাগ করে পরিবেশ দূষণ করায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

একই সাথে পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য নির্দেশ প্রদানসহ ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চৌকষ টিম মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION