1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

পথ হারিয়ে পরিবারের কাছে ফিরতে চায় সাব্বির

  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২০ জন পঠিত
পথ হারিয়ে পরিবারের কাছে ফিরতে চায় সাব্বির
পথ হারিয়ে পরিবারের কাছে ফিরতে চায় সাব্বির

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদরপুর উপজেলায় সাব্বির (১১) নামে একটি শিশুকে পাওয়া গেছে। শিশুটি তার নিজের ও বাবার নাম ছাড়া কিছুই বলতে পারছে না। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাকে থানায় রেখে যায় এলাকাবাসী। শিশুটির নাম সাব্বির ও তার বাবার নাম শাহজাহান। সদরপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে এলাকার কিছু লোকজন শিশুটিকে বিষণ্নভাবে ঘোরাঘুরি করতে দেখেন।

পরে তারা নাম-ঠিকানা জানতে চাইলে সে নিজের নাম ও বাবার নাম ছাড়া কিছু বলতে পারে না দেখে এলাকার লোকজন তাকে থানায় রেখে যান। তবে তাকে কোথা থেকে পেয়ে এলাকার লোকজন পুলিশের কাছে এনেছেন, তা বলতে পারছে না পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, শিশুটি বাড়ির পথ হারিয়ে ফেলেছে। এখন তার বাড়ি কোথায় তা বলতে পারছে না। প্রশ্ন করলে চুপ করে থাকছে। তাকে আমরা আমাদের হেফাজতে রেখে দিয়েছি। তার অভিভাবকের খোঁজ পেলে তাকে বুঝিয়ে দেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION