1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

নির্বাচনে অংশ নেওয়ায় সালথায় বিএনপি নেতা আসাদ মাতুব্বর বহিস্কার

  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪৬৬ জন পঠিত
নির্বাচনে অংশ নেওয়ায় সালথায় বিএনপি নেতা আসাদ মাতুব্বর বহিস্কার
নির্বাচনে অংশ নেওয়ায় সালথায় বিএনপি নেতা আসাদ মাতুব্বর বহিস্কার

স্টাফ রিপোর্টার : দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় মো. আসাদ মাতুব্বর নামে এক বিএনপি নেতাকে বহিস্কার করা হয়েছে। আসাদ উপজেলা বিএনপির সদস্য। শনিবার (৪ মে) বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। গতকাল রবিবার (৫ মে) বিকেলে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. ফরিদুর রহমান।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করায় আসাদ মাতুব্বরকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেছেন কেন্দ্রীয় বিএনপি। আগামী ২১ মে সালথা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা আসাদ মাতুব্বর মোট ৫ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। আসাদ মাতুব্বর এ উপজেলা থেকে পরাপর দুইবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

দল থেকে বহিস্কারের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আসাদ মাতুব্বর বলেন, আমি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছি। এজন্য দল আমাকে বহিস্কার করেছে। এটি একটি সাংগঠনিক সিদ্ধান্ত। এ ব্যাপারে আমার বলার কিছু নাই। তবে আমি পর পর দুইবার এ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার কর্মী ও সমর্থকদের দাবি আমি উপেক্ষা করতে পারিনি। তাই নির্বাচন করছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION