1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

নিবন্ধন বাতিলের প্রতিবাদে ফরিদপুরে জামায়াতের বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪১৫ জন পঠিত
নিবন্ধন বাতিলের প্রতিবাদে ফরিদপুরে জামায়াতের বিক্ষোভ
নিবন্ধন বাতিলের প্রতিবাদে ফরিদপুরে জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : দলের নিবন্ধন বাতিলের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা জামায়াত। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে শহরের হাজী শরীয়াতুল্লাহ বাজারসংলগ্ন সড়কে এ বিক্ষোভ মিছিল বের করে জামায়ত। মিছিলটি বাজার সংলগ্ন সড়ক পথ অতিক্রম করে গোয়ালচামট হাজরা তলার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল ওহাব।

এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু হারিচ মোল্লা, প্রশিক্ষণ সম্পাদক আবু ইউনুস, অফিস সম্পাদক অধ্যাপক মিজান,সদস্য আবু তাহের, সদস্য সিদ্দিক মাষ্টার, পৌর জামায়াতের সেক্রেটারী ইব্রাহিম মুনতাজের তাকিম, ১৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর শিহাব উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন, দলের নিবন্ধন বন্ধ করে জামায়াতকে ঠেকানো যাবে না। জামায়াত আন্দোলন করছে গণতন্ত্রের জন্য, মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্য। জনতার দাবির আন্দোলন থেকে জামাত কখনই সড়ে দাঁড়াবে না।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION