1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

নিখোঁজের দুই মাস পর সাকিব নামে এক কিশোর উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৪১২ জন পঠিত
নিখোঁজের দুই মাস পর সাকিব নামে এক কিশোর উদ্ধার
নিখোঁজের দুই মাস পর সাকিব নামে এক কিশোর উদ্ধার

স্টাফ রিপোর্টার : ফরিদপুর থেকে নিখোঁজ হওয়ার দুই মাস পর সাকিব শেখ (১২) নামের এক কিশোরকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ ওই কিশোরকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে মাদারীপুর সদরের ইটেরকুল নামক এলাকার একটি বাড়ি থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই কিশোরের গ্রামের বাড়ি ফরিদপুর জেলা সদরের বিলমামুদপুর এলাকায়। সে ওই গ্রামের সবুজ শেখের ছেলে। এর আগে, গত ১১ অক্টোবর ফরিদপুর শহরের আলীপুর মোড়ে পাঁচতারা নামক একটি খাবারের হোটেলে কর্মরত থাকাকালীন সময়ে সে নিখোঁজ হয়। এরপর দীর্ঘদিন সে নিখোঁজ ছিলেন। পরে, নিখোঁজের ঘটনায় গত ১৬ নভেম্বর ফরিদপুরের কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION