1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিখোঁজের দুই দিন পর আগুনে পোড়া লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ১২২৩ জন পঠিত



স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার বেড়িবাধের পাশ থেকে অটো চালকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোচালক গত ২১ মার্চ থেকে নিখোঁজ ছিলো।
নিহতের নাম বাবুল হোসেন। সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামের এসকেন মোল্লার ছেলে।



নিহতের ভাই হেলাল হোসেন জানান, প্রতিদিনের ন্যায় ২১ মার্চ সন্ধায় বাবুল অটোবাইক নিয়ে ভাড়ায় চালানোর উদ্ধেশ্যে বের হলেও আর ঘরে না ফিরলে পুলিশকে অবহিত করা হয়। তিনি জানান, ২৩ মার্চ ফরিদপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে এসে পরনের কাপড়ের অংশ বিশেষ ও আকৃতি দেখে সনাক্ত করেন তিনি।



কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তিনি জানান, অন্যত্র হত্যা করার পর লাশের পরিচয় গোপন করতে আগুনে পোড়ানোর চেষ্টা করে থাকতে পারে দূবৃত্তরা।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION