1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

নাশকতা মামলায় অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান নূরুল আলম গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩৮৭ জন পঠিত
নাশকতা মামলায় অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান নূরুল আলম গ্রেপ্তার
নাশকতা মামলায় অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান নূরুল আলম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় রবিবার বিকেল ৪টার দিকে অম্বিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান নূরুল আলম ইউপি ভবনে চাল বিতরণ করছিলেন।

ওই সময় ফরিদপুর কোতয়ালী থানার একটি দল তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নূরুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ১৬ মার্চ অনুষ্ঠিত ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আবু সাইদ চৌধুরীকে হারিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, গত ২৮ অক্টোবর রাত দেড়টার দিকে অম্বিকাপুর ইউনিয়নের রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণ, অগ্নি সংযোগ ও ককটেল উদ্ধারের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ২৯ অক্টোবর ফরিদপুর কোতয়ালী থানায় বিস্ফোরক আইনে একটি মামলাদায়ের করে পুলিশ। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ইউপি চেয়ারম্যান নূরুল আলমকে। ওসি বলেন, সোমবার নুরুল আলমকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION