1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নগরকান্দা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আহাদ, সম্পাদক মাহফুজ

  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৫৪০ জন পঠিত
নগরকান্দা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আহাদ, সম্পাদক মাহফুজ
নগরকান্দা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আহাদ, সম্পাদক মাহফুজ

মনির মোল্যা, নগরকান্দা থেকে : ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক প্রকাশক মাহবুব আহাদ। তিনি পেয়েছেন ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (দিনকাল) শওকত আলী শরিফ পেয়েছেন ১১ ভোট ও (মোহনা টিভি) মুঈদুল ইসলাম লিখন পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে (যায়যায়দিন) মাহফুজুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ভোরের কাগজ) নিজাম নকিব পেয়েছেন ১০ ভোট ও (মানবজমিন) লিয়াকত হোসেন পেয়েছেন ৯ ভোট।

সহ-সভাপতি-১ পদে (খবরপত্র) বেলায়েত হোসেন লিটন। তিনি পেয়েছেন ২৬ ভোট। সহ-সভাপতি-২ (বাঙালী খবর) জাকির হোসেন জাকারিয়া ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী (বাঙালী সময়) মিজানুর রহমান মিজান পেয়েছেন ১১ ভোট। কোষাধ্যক্ষ পদে (সময়ের আলো) মিজানুর রহমান মোল্লা ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (আমার সংবাদ) সাইফুল ইসলাম সাইফ পেয়েছেন ১০ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে (নবচেতনা) শাহিনুজ্জামান শাহিদ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ভোরের পাতা) এস এম আক্কাস পেয়েছেন ১৪ ভোট। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সম্পাদক পদে (নবরাজ) শামীম হোসেন, (ফরিদপুর কন্ঠ) হাবিবুর রহমান পান্নু। দপ্তর সম্পাদক পদে (বঙ্গটিভি) মশিউর রহমান মিন্টু।ক্রীড়া সম্পাদক পদে (খোলা কাগজ) ফয়সাল হোসেন। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে (খোলাচোখ) এহসানুল হক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন,(বাংলা বাজার) তৌহিদুল ইসলাম তুহিন, (আনন্দ টিভি) মনিরুজ্জামান মোল্লা তুহিন, (বর্তমান কথা) শফিকুল ইসলাম মন্টু, (চ্যানেল এস টিভি বাংলা) আনিচুর রহমান বুরহান নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার পর প্রধান নির্বাচন কমিশনার এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, সহ-নির্বাচন কমিশনার (সমকাল) বোরহান আনিস ও (মানবকন্ঠ) শফিকুল খান জনি নির্বাচনের ফল ঘোষণা করেন। এর আগে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৬ জন ভোটারের মধ্যে ৩৫ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION