1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

নগরকান্দা-ঢাকা বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন

  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১২০৩ জন পঠিত
নগরকান্দা-ঢাকা বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন
নগরকান্দা-ঢাকা বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন

মনির মোল্যা, সালথা : বুধবার সকাল ১০ টায় নগরকান্দা-ঢাকা বিআরটিসি বাস সার্ভিসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি কৃষিবিদ শাহদাব আকবর চৌধুরী লাবু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা পৌর সভার প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া, প্রশান্তি পরিবহনের চেয়ারম্যান মোখলেছুর রহমান, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ কে এম সাইয়েদুর রহমান বাবলু।

উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বেই এসি বাসটি যাত্রী পরিপূর্ণ হয়ে যায়। উদ্বোধনী দিনে সকাল ১০ টার পরে ছাড়লেও আগামীকাল বৃহস্পতিবার থেকে সকাল ৭ টায় এবং বিকাল ৫ টায় নগরকান্দা পেট্রোল পাম্পের সামনে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকার গুলিস্তান থেকে সকাল ১০ টায় এবং বিকাল সাড়ে ৫ টায় নগরকান্দার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এদিকে বিআরটিসি বাস পদ্মাসেতু হয়ে ঢাকায় চলাচলে নগরকান্দা বাসির মধ্যে আনন্দ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION