1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নগরকান্দায় যৌতুক দাবিতে স্বামীর নির্যাতনে প্রাণ গেল স্ত্রীর

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৬৩৩ জন পঠিত
নগরকান্দায় যৌতুক দাবিতে স্বামীর নির্যাতনে প্রাণ গেল স্ত্রীর
নগরকান্দায় যৌতুক দাবিতে স্বামীর নির্যাতনে প্রাণ গেল স্ত্রীর

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দায় যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে দীপা বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (১৫ অক্টোবর) রাত ৮ টার দিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দীপার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীপা বিশ্বাস নগরকান্দা উপজেলার দফা দক্ষিণ পাড়া এলাকার প্রসঞ্জিৎ বিশ্বাস ওরফে শিবুর স্ত্রী ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের সুশান্ত কর্মকারের মেয়ে।

দীপা বিশ্বাসের বাবা সুশান্ত কর্মকারের দাবী, তার মেয়ে দীপাকে স্বামী শিবু ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করেছেন। এর আগেও কয়েকদফা তার মেয়েকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে মারপিট ও নির্যাতন করেছেন বলে দাবী তার। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে প্রসঞ্জিৎ বিশ্বাস শিবুর সঙ্গে বিবাহ হয় দীপার। এ দম্পতির ঘরে দেড় বছরের শিবা বিশ্বাস নামে একটি ছেলে সন্তান রয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় যৌতুকের দাবিতে স্বামী ও পরিবারের লোকজন দীপাকে শারীরিকভাবে নির্যাতন ও মারপিট করে।

পরে তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত্যু ঘোষণা করেন। দীপার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বামী শিবু স্থানীয় সংবাদদাতা হিসেবে কয়েকটি পত্রিকায় কাজ করতেন বলে জানা যায়। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে দীপা বিশ্বাসের মরদেহ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মরদেহের সঙ্গে থাকা স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যায়। দীপার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION