1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

নগরকান্দায় তৈরী হচ্ছে খাঁটি খেজুরের গুড়

  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৭৯২ জন পঠিত
নগরকান্দায় তৈরী হচ্ছে খাঁটি খেজুরের গুড়
নগরকান্দায় তৈরী হচ্ছে খাঁটি খেজুরের গুড়

নগরকান্দা সংবাদদাতা : এক সময় খাটি খেজুর গুড়ের জন্য বিখ্যাত ছিল ফরিদপুর। এখন চিনি ও কেমিকেল যুক্ত নকল খেজুর গুড়ে বাজার সয়লাব। তাই পুরনো সেই ঐতিহ্য হারাতে বসছে ফরিদপুর। এমন পরিস্থতিতে, শীতের মৌসুমে রাজশাহী থেকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মাঠবালিয়ায় এসে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন গাছিরা। গুণগত মান ভালো ও ভেজালমুক্ত হওয়ায় গাছিদের কাছ থেকেই গুড় কিনছেন ক্রেতারা। ভোর হওয়ার আগেই গাছগুলো থেকে রস সংগ্রহ করেন তারা।

এরপর রস কয়েক ঘণ্টা জ্বাল দিয়ে তৈরি করছেন পাটালি, নারকেলি, দানা, ঝোলসহ নানা রকম খেজুর গুড়। গড়ে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। রাজশাহীর বাঘা উপজেলা থেকে নগরকান্দায় এসে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরী করছেন রিমন মিয়া ও আরিফ হোসেন। গাছি রিমন বলেন, বাজারে চিনি ও ক্যামিকেল যুক্ত গুড় পাওয়া যায়। তবে আমরা খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে, গুড় তৈরী করছি। বিক্রি করছি ৪০০ টাকা কেজি দরে। গুড় কিনতে আসা ক্রেতাদের মধ্য থেকে ক্রেতা ফয়সাল হোসেন বলেন, বাজারের গুড়ে ভেজাল বেশি। তাই দাম একটু বেশি হলেও ভেজালমুক্ত গুড় কিনতে পেরে খুশি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION