1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

নগরকান্দায় কাঠাল গাছ থেকে, ডাব বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩৫ জন পঠিত
নগরকান্দায় কাঠাল গাছ থেকে, ডাব বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার
নগরকান্দায় কাঠাল গাছ থেকে, ডাব বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার

নগরকান্দা সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় কাঠাল গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক ডাব বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের মৃত জলিল শেখের ছেলে টুকু শেখের (৫৮) ঝুলন্ত লাশ সোমবার দুপুরে বাড়ীর পাশের কাঠাল গাছ থেকে উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া। কামাল হোসেন মিয়া বলেন, টুকু শেখ দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। কিন্তু তিনি দারিদ্রতার কারনে উন্নত চিকিৎসা গ্রহন করতে পারেননি।

জানা গেছে, পেটের ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। তালমা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কোনাগ্রামের শাহাবুদ্দিন মাতুব্বর বলেন, টুকু শেখের সঙ্গে তার ভায়রা কোনাগ্রামের মৃত আদেলউদ্দিন মাতুব্বরের ছেলে মাইনদ্দিন মাতুব্বরের ঝগড়া বিবাদ চলছিল। তিনি তার ভায়রার উপর রাগ করে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, টুকু শেখ দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে ধার দেনা করে সংসার চালাতে গিয়ে মানসিক অশান্তিতে ভুগছিলেন। তার আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION