1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

নগরকান্দায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, আ’লীগ নেতার ছেলের বিরুদ্ধে।

  • Update Time : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৯৮০ জন পঠিত
নগরকান্দায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, আ'লীগ নেতার ছেলের বিরুদ্ধে।
নগরকান্দায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, আ'লীগ নেতার ছেলের বিরুদ্ধে।

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, এক আ’লীগ নেতার ছেলের বিরুদ্ধে। এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন, উপজেলার চরযশোরদী ইউনিয়নের চরযশোরদী গ্রামের মৃত সামাদ মাতুব্বরের ছেলে বীরমুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী। অভিযোগ সূত্রে জানা গেছে, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি ঘর পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দেন বীরমুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী।

দ্রুত ঘর পাইয়ে দেওয়ার কথা বলে, এই মুক্তিযোদ্ধার কাছ থেকে ২০২০ সালের ২৫ নভেম্বর তারিখে, ২ লাখ টাকা নেন চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ছেলে সাইফুজ্জামান বিপ্লব। এ ব্যাপারে বীরমুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী বলেন, আমাকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে, বিপ্লব আমার থেকে ২ লাখ টাকা নিয়েছে। প্রায় দেড় বছর পার হলেও, আমি এখনও ঘর পাইনি।

বিপ্লবের কাছে ঘর চাইলে, সে সময়ক্ষেপন করে আসছে। এক পর্যায়ে টাকা ফেরৎ চাইলে, আমাকে টাকাও ফেরৎ দিচ্ছে না। তাই আমি বাধ্য হয়ে, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছি। আমি আমার টাকা ফেরৎ চাই। এ ব্যাপারে বক্তব্য জানতে, সাইফুজ্জামান বিপ্লবের মোবাইল নম্বরে বারবার ফোন করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ভাবে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION