1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

নগরকান্দায় অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৬০১ জন পঠিত
নগরকান্দায় অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই
নগরকান্দায় অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বিনোকদিয়া বাজারে কুটির মার্কেটে সোমবার (৩০ অক্টোবর) ভোররাত ৪ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অন্তত কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। বিনোকদিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, দিন শেষে কুটির মার্কেটের ব্যবসায়ীরা যে যার মতো বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিল। তখন তাদের দোকানগুলো আগুনে নিঃশেষ হয়ে গেছে।

আজ সোমবার ভোররাতে ওই মার্কেটের একটি দোকানের পেছন থেকে প্রথমে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যেই ওই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। ততক্ষণে ব্যবসায়ী পরিতোষের ফার্নিচার দোকান, সাইফুলের ডেকোরেটর দোকান, ডিলার নাজমুল হাসানের অলিম্পিক বিস্কুটের গোডাউন, ডিলার সুশান্ত ও বায়জিদের বিস্কুট এবং জুসের গোডাউনসহ মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

কুটির মার্কেটের স্বত্বাধিকারী মশিউর রহমান বলেন, আগুনে মার্কেটের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে আমার ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ভোর ৪টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি দল। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা আরো একটি মার্কেট ও একটি ব্যাংককে আগুন থেকে রক্ষা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION