1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ধর্ষণ মামলা সাজানোর দায়ে গ্রেফতার চেয়ারম্যানের অপসারণ ও শাস্তির দাবী

  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬০৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষন মামলা সাজানোর পর তা প্রকাশ পেয়ে যাওয়ায় ওই মামলায়ই গ্রেফতার হওয়া ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুর অপসারণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
১৮ ডিসেম্বর রোববার দুপুরে সদর উপজেলার ঈশান গোপালপুরে ঈশান ইনিস্টিটিউশনের খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মোহন ফকিরের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঈশান গোপালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, ০৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লিপন হোসেন, ০৬ ওয়ার্ড ইউপি সদস্য লিটন বিশ্বাস সেকেন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও ০৫ ওয়ার্ড ইউপি সদস্য দেলোয়ার হোসেন খান, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও ০১ ওয়ার্ড ইউপি সদস্য মো. হিমাজ শেখ, কবির মোল্লা ছাড়াও অন্তত ২০জন চেয়ারম্যান কর্তৃক নির্যাতিত ও ভুক্তভোগী নারী পুরুষ প্রতিবাদ সভায় বিভিন্ন সময়ে তাদের উপর নির্মমতার চিত্র তুলে ধরেন।
বক্তারা বলেন, শহিদুল ইসলাম মজনু চেয়ারম্যান হওয়ার পর এলাকা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন। মেতে ওঠে হত্যা ধর্ষন ও গুমকান্ডে। অপ্রতিরোধ মজনুর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার চেষ্টা করলে তাকে শিকার হতে হতো গভীর ষড়যন্ত্রের। আসামী হতে মাদক কিংবা ধর্ষনসহ কোনো না কোনো মামলার। তারা দাবী করেন, সম্প্রতি তার প্রতিহিংসার শিকার হন ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার লোটন। ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দিতা করার ঘোষনা দেয়ায় তার অপরাধ। এক নারীকে প্রলোভন দেখিয়ে ধর্ষন মামলা দায়ের করান তিনি। পুলিশ তাৎক্ষনিক তদন্তে নেমে ধর্ষনের ঘটনা সাজানো বুঝতে পেরে এবং ভিকটিমের জবান বন্দির ভিত্তিতে উল্টো শহিদুল ইসলাম মজনুকেই আটক করে পুলিশ। বক্তারা মজনুর চেয়ারম্যান পদ থেকে অপসারণপূর্বক সর্বোচ্চ শাস্তি দাবী করেন। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION