1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

দুর্ঘটনায় বাস যাত্রীদের তাৎক্ষণিক সহযোগিতায় হাইওয়ে পুলিশের ব্যতিক্রম উদ্যোগ

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৫ জন পঠিত
দুর্ঘটনায় বাস যাত্রীদের তাৎক্ষণিক সহযোগিতায় হাইওয়ে পুলিশের ব্যতিক্রম উদ্যোগ
দুর্ঘটনায় বাস যাত্রীদের তাৎক্ষণিক সহযোগিতায় হাইওয়ে পুলিশের ব্যতিক্রম উদ্যোগ

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনা, মহাসড়কে ডাকাতি সহ যেকোনো দুর্ঘটনা কিংবা অনাকাঙ্খিত ঘটনায় বাসের যাত্রীদের তাৎক্ষণিকভাবে সহযোগিতায় ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওন। এ লক্ষ্যে যাত্রীবাহী বাসের ভিতরে বাসের রেজিস্ট্রেশন নম্বরসহ হাইওয়ে পুলিশের হেল্প লাইনের নম্বর যাত্রীদের নিকট দৃশ্যমান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২১ ফেব্রæয়ারী) সকাল ১০ টার দিকে ফরিদপুর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসের ভিতরে বাসের রেজিস্ট্রেশন নম্বরসহ হাইওয়ে পুলিশের হেল্পলাইন নম্বর সম্বলিত স্টিকার বাসের দৃশ্যমান স্থানে লাগিয়ে দেওয়া হয়। হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. মারুফ হোসেন ১০০ টি বাসের নাম্বার সম্বলিত স্টিকার পরিবহন কর্তৃপক্ষের নিকট তাদের বাসের ভিতরে লাগানোর জন্য হস্তান্তর করেন।

ইতোমধ্যে ফরিদপুর জেলার বাস মালিক গ্রæপের নেতৃবর্গকে যাত্রীবাহী বাসের ভিতরে স্টিকার লাগানোর জন্য উদ্বুদ্ধ করেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহিনুর আলম খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এর মাধ্যমে বাসের যাত্রীগণ যে কোন প্রয়োজনে এবং দুর্ঘটনার সময় গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং হাইওয়ে পুলিশের হেল্প নম্বর সহজেই জানতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION